ভূঞাপুর ইউপি নির্বাচনে সহিংসতা : সাবেক চেয়ারম্যানসহ ৩৫ জনের জামিন
গত ২৬ ডিসেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৬টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ফলদা ইউনিয়নের একটি কেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আকবর হোসেনসহ ৪১ জনের নাম উল্লেখ করে ২৫০০ থেকে ৩০০০ জনের বিরুদ্ধে পুলিশের দায়েকৃত মামলায় ৩৫ জনকে কারাগারে পাঠায় আদালত।
গত মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে আসামিদের জামিননামা টাঙ্গাইল জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হলে গতকাল বুধবার (৯ মার্চ) দুপুরে আসামিরা কারাগার থেকে জামিন পান। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিপক্ষের আইনজীবী নূর-ই-আলম গণমাধ্যমকর্মীদের জানান, গত মঙ্গলবার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমানাল মিস কেস মুলে আসামিদের জামিন শুনানি হয়। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহিমা কাদের তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে হাইকোর্ট থেকে ১২ জানুয়ারি আসামিরা ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন ছিলেন। পরে গত ২০ ফেব্রুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে উপজেলার ফলদা ইউনিয়নে গুজব ছড়িয়ে নির্বাচনে সহিংসতা, সরকারি কাজে বাঁধা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়।এ ছাড়াও কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন সাংবাদিকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
মামলার তদন্ত শেষে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০০-৩০০০ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। এতে ৪১ আসামির মধ্যে ফলদা ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকবর হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নানসহ ৩৫ জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মামলার তদন্ত শেষে ২৫০০-৩০০০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এরমধ্যে এজাহারনামীয় ৩৫ জন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত ২০ ফেব্রুয়ারি জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। এরপর গত বুধবার (৯ মার্চ) তারা জামিন পেয়েছেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied