সুন্দরগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো জোবেদা বেগমের স্বপ্ন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কালিতলার পশ্চিম রামধন গ্রামে আগুন লেগে জোবেদা বেগমের ৪টি ঘর ছাই হয়ে গেছে। এ সময় আরো কয়েকটি পরিবারের নগদ টাকা এবং মালামাল পুড়ে ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। বসতঘর পুড়ে যাওয়ায় জোবেদা বেগম ও তার পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। বুধবার (৯ মার্চ) রাতে আগুন লাগার এ ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়া জানান, জোবেদা বেগমের রান্নার ঘর থেকে আগুন লাগার সূত্রপাত ঘটে। দ্রুত আগুন আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আমরা সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসকে ফোন দেই কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই জোবেদা বেগমের ৪টি ঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশের কয়েকটি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত সর্বহারা জোবেদা বেগম বলেন, স্বামী ছাড়া আমি প্রতিবন্ধী সন্তান ও নাতনিকে নিয়ে কোনোভাবে ভাত জোগাড় করে খাই।দীর্ঘদিন ঢাকায় কাজ এই চারটি ঘর করেছিলাম। ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক পোশাকে আছি, আমি এখন কী করে বাঁচব।
এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি খুবই দুঃখজনক। ইতোমধ্যে আমি ইউএনও স্যারকে জানিয়েছি এবং আমিও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করব।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল বলেন, সাময়িক ক্ষতি পুষিয়ে উঠতে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে টেউটিন প্রদানসহ কিছু আর্থিক সহযোগিতা করব।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied