ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ৩:৪৫
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় থেকে ছেড়ে আসা জোনাকি বাসের সাথে পার্শ্ববর্তী উপজেলা লাকসাম থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতরআহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ মার্চ) নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর নূরানী মাদ্রাসার সামনে। সিএনজিতে থাকা এক মহিলা যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
 
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণেই দৈনিক ঘটছে এমন দুর্ঘটনা। গতকাল কুমিল্লার বিজয়পুরে ৩ শিক্ষার্থী রেলক্রসিংয়ে নিহত হয়, এখনো ওই শোক কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লাবাসী। কিছুদিন আগে নাঙ্গলকোট উপজেলার জোড়পুকুরিয়ায় ৩ বছরের শিশুকন্যা নিহত হয় ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায়, বাঙ্গড্ডায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় আরো দুজন নিহত হন। সিএনজি অটোরিকসা ও মাটি বহনকারী ট্রাক্টরের একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি  অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য