রাজধানীতে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
রাজধানীর মিরপুরের শাহ আলী মাদরাসার সামনে বৃহস্পতিবার (১০ মার্চ) গভীর রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামান্তা (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সামান্তার বন্ধু নিলয় জানান, সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ৪র্থ সেমিস্টারের ছাত্রী ছিলেন। রাতে সে ইউনিভার্সিটির পিকনিক শেষে আমাকে ফোন করে বলে তাকে বাসায় পৌঁছে দেয়ার জন্য। পরে মিরপুরের বাসায় ফেরার পথে শাহ আলী মাদরাসার সামনে এলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। আমি ও সামান্তা ছিটকে পড়ে গুরুতর আহত হই। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে জানায় সামান্তা মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, গভীর রাতে মিরপুর থেকে আহত অবস্থায় একটি মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ