ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

মারিউপোলের সড়কে সড়কে মরদেহ, ওষুধ-খাবারের জন্য হাহাকার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ১১:৫৩

ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের রাস্তা থেকে ১ হাজার ২০৭টি মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন শহরের ডেপুটি মেয়র সেরহি অরলভ।

তিনি বলেন, জানি না ঠিক কত জন নিহত হয়েছেন। সবশেষ খবর অনুযায়ী এক হাজার ২০৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবাইকে শনাক্ত করাও যায়নি। ৪৭ জনকে শহরের একটি গণকবরে দাফন করা হয়েছে। কারণ তাদের মরদেহ শহরের বাইরে সমাহিত করার স্থানে নেয়া সম্ভব হয়নি।

গত ৯ দিন ধরে ইউক্রেনের দক্ষিণের এই শহরটিতে গোলা হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এই অবস্থায় শহর ছেড়ে পালাতে পারছে না বাসিন্দারা।

অরলভ বলেন, বুধবার ১০০ জনের একটি দল গাড়ি করে পালাতে চেষ্টা করেছিল। কিন্তু রুশ সেনাদের অবরোধের মুখে তাদের ফিরে আসতে হয়েছে। তারা কাউকে সরাসরি গুলি করেনি, কিন্তু আশপাশে গুলি করে সবাইকে আতঙ্কিত করে ফেলেছিল।

বুধবার সকালে শহরের একটি শিশু হাসপাতালে বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে ১৭ জন আহত হয়েছে বলে দাবি করেছে শহর কর্তৃপক্ষ। এ হামলাকে বর্বর বলে অ্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউস।

মারিউপোল কর্তৃপক্ষ বলছে, গত ৯ দিন ধরে বেসামরিক নাগরিকদের ওপর গোলা হামলা চালাচ্ছে রুশ সেনারা। এতে শহরে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। অন্তত ৫ লাখ বাসিন্দা বিদ্যুৎ, পানি ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জামান / জামান

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?