ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রাশিয়ার অনুরোধে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ২:১

ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ওঠার পর মস্কোর অনুরোধে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আজ শুক্রবার (১১ মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ তোলে যে, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরিতে গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র।  ওয়াশিংটন ও কিয়েভ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র উল্টো এ কথা বলছে যে, আসলে মস্কোই এসব অস্ত্র ব্যবহার করতে চায়। 

বৃহস্পতিবার ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি বলেন, রাসায়নিক বা এ ধরনের কোনো অস্ত্র ইউক্রেনে কেউ তৈরি করছে না।  

পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া যুক্তরাষ্ট্র ও অন্য বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে জীবাণু এবং রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলছে, যাতে করে তারা নিজেরা ইউক্রেনে সেই অস্ত্র ব্যবহার করতে পারে। মস্কোর বিরুদ্ধে সিরিয়ায় এ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। 

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে গত মাসে নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত রিচার্ড মিল বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে রুশ ফেডারেশন ক্রমাগত ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছে।  

২০১৮ সালে মস্কো অভিযোগ করেছিল, যুক্তরাষ্ট্র জর্জিয়ার একটি গবেষণাগারে জীবাণু অস্ত্র তৈরির পরীক্ষা চালিয়েছে। জর্জিয়াও এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ইউক্রেনের মতোই জর্জিয়ার ন্যাটোতে যোগ দেয়ার ইচ্ছা রয়েছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী