ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ২:৩০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।এরা হলেন আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের ইট ভাটার শ্রমিক সুজন খানের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫)। এরা দুজনই আপন ভাই এবং দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্র। 

ওই শিশুদের মা লিমা বেগম জানান, গত দুই দিন আগে ছোট ছেলে মোরসালিন জ্বরে আক্রান্ত হয়। এর আগে থেকেই বড় ছেলে ইয়াসিন খানেরও জ্বর ছিল। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ এনে তাদেরকে খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর থেকে ইয়াছিন ও মোরসালিন বমি করতে থাকে। তাদের অবস্থার অবনতি দেখে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর জেলা সদর হাসাপাতালে পাঠানো হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনার পথে রাত ৯টার দিকে ইয়াসিন এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০টায় মোরসালিনের মৃত্যু হয়। 

এ ঘটনার পর থেকে ওষুধের দোকান মা ফার্মেসির মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছেন। যদিও নাপা সিরাপটির মোড়কে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ উল্লেখ রয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশের ওসি আজাদ রহমান জানান, ওই দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিরাপটি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

জামান / জামান

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

রায়হান হত্যা: যেভাবে গ্রেপ্তার হন এসআই আকবর, যেভাবে পালিয়ে যান

নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে