ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে কৃষকের বাড়ি পুড়ে ১২ লাখ টাকার মালামাল ছাই


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ৩:১৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কৃষকের বাড়িতে আগুনে বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) গভীর রাতে  উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্ৰামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. তাবারক হোসেন নামে ওই কৃষকের বাড়িতে আগুন লাগে। আগুনে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই কৃষক দাবি করেছেন। 
 
জানা গেছে, বৃহস্পতিবার কৃষক তাবারক হোসেন সপরিবারে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাতে বাড়ি ফেরেননি। লোকশূন্য বাড়িতে রাত ১২টার পর কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছেন না।
 
আরো জানা গেছে, রাতে আগুন লাগার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে কৃষক তাবারকের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
ক্ষতিগ্রস্ত কৃষক তাবারক হোসেন জানান, আমার সব শেষ হয়ে গেছে। আমার দুটি সন্তানসহ আমি আমার পরিবারের লোকজন নিয়ে কোথায় থাকব? তিনি বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
 
জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া জানান, আগুনে পুড়ে তাবারক একেবারেই নিঃস্ব হয়ে গেছেন। আমি কিছু আর্থিক সহযোগিতা করেছি। এ সময় তিনি বিত্তবানদের আহ্বান করে ভুক্তভোগী ও তার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার