পিরোজপুরে পেপার প্লেন কম্পিটিশন অনুষ্ঠিত
করোনায় বিশ্ব যখন স্থবির, তখন গৃহবন্দি হয়ে পড়েছিল সকল মানবকুল, সাথে শিশুরাও। যারা প্রাণবন্ত থাকবে মাঠে-ঘাটে এবং স্কুলে । শিশু-কিশোরদের লেখাপড়া ও যখন মুঠোফোনে আবদ্ধ হয়ে গেছে, ঠিক তখন তাদের ‘ফোন থেকে মন ঘুরাই, এসো কগজের প্লেন উড়াই’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশি নাগরিক কানাডিয়ান, এইচডিটির প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন হাওলাদারের উদ্যোগে আজ শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশের সর্বপ্রথম পিরোজপুর শহরের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ‘পেপার প্লেন কম্পিটিশন ২০২২’।
হ্যাভিট্যাট ডেভেলপমেন্ট ট্রাস্টের (এইচডিটি) আয়োজনে এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থা, বিজয় নিশান ও স্বপ্নতরী স্পোটিং ক্লাবের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব।
এইচডিটির পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাবুইয়ের প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান বাবুই, সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস, বিজয় নিশানের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান, স্বপ্নতরী স্পোর্টি ক্লাবের পরিচালক রেদোয়ানুল ইসলাম, বাবুইয়ের নির্বাহী সদস্য আরিফুজ্জামান প্রমুখ।
সবশেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রথম পুরস্কার ১০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০০ টাকার প্রাইজবন্ডসহ সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত