ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করবস্থানে দাফন

প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাসে থাক‍া হলোনা মুক্তিযোদ্ধা রোস্তম আলীর


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৫:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বীর নিবাসে থাকা হলো না বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীর। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর এলাকার চরবামনহাটা গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শুক্রবার (১১ মার্চ) জুমার নামাজ শেষে চরবামনহাটা মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যরা শ্রদ্ধা জানান।

এদিকে পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীকে ২০২১ সালের আগস্ট মাসে উপহার দেয়া বীর নিবাসটির নির্মাণকাজের ‍উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। তারপর থেকে নির্মাণকাজ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ ৭ মাসেও রোস্তম আলীকে দেয়া প্রধানমন্ত্রী উপহার সেই বীর নিবাসটির কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

জামান / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার