ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নতুন ভাইরাস আতঙ্কে চীনে আবারো লকডাউন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ১০:৪৬

কোভিডের প্রভাব এখনো দূর হয়নি। এর মধ্যেই আরও একটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘিরে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব চিনের চাংচুনে। সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে, তাই আগে থেকেই ওই শহরের ৯০ লাখ মানুষকে ‘ঘরবন্দি’ করল চীন প্রশাসন।

জিলিন প্রদেশের রাজধানী চাংচুন। এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পশহর। সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে এ শহরে। সংবাদসংস্থা এপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, পরিবারের এক জন সদস্য ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোতে পারবেন না। তাও আবার দুদিন পর পর। শুধু তাই নয়, শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখতে হবে।

চলতি সপ্তাহে চীনে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০ সালে কোভিড সংক্রমণের পর থেকে যা এই প্রথম। তিন সপ্তাহ আগেও চীনে দৈনিক সংক্রমণ ছিল একশরও নিচে।

সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবারই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী