সুন্দরগঞ্জে রাস্তার মাটি কেটে নেয়ার অভিযোগ
গাইবান্ধা সুন্দরগঞ্জে চলাচলের রাস্তা থেকে মাটি কেটে জমিতে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ওই গ্রামের ৯ পরিবারের লোকজনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে তাহের আলম ও তাজুল ইসলাম তাদের লোকজনসহ জনসাধারণের চলাচলের ৯ ফুট প্রস্থের রাস্তার মাটি কোদাল দিয়ে কেটে তাদের জমিতে নিয়েছেন। এছাড়াও ওই রাস্তার পাশে তাদের পুকুর রয়েছে। রাস্তা ও রাস্তার সীমানা খুঁটি তাদের পুকুরে ধসে গেলেও রাস্তা রক্ষার জন্য তারা কোনো ব্যবস্থা নেননি। ফলে চলাচলের রাস্তাটি এখন সরু হয়ে মাত্র ৩ ফুট হয়েছে। রাস্তাটি দিয়ে প্রায় ৯টি পরিবারের লোকজনসহ মসজিদে নামাজ পড়তে যাওয়া শতাধিক মুসল্লির চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, জনসাধারণের চলাচলের জন্য ওই গ্রামের মৃত ভোলা মুন্সীর ছেলে নজরুল ইসলাম ও তার ওয়ারিশরা সম্প্রতি ৬ শতক জমি রাস্তাটি রেকর্ডভুক্ত করতে ওয়াকফ করে দেন। এতে তাহের আলম গং ক্ষিপ্ত হয়ে জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা থেকে মাটি কেটে নেয়।
সরেজমিন দেখা যায়, রাস্তার মাটি কেটে নেয়ায় ওই এলাকার ৯টি পরিবারের লোকজন প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছেন। এছাড়াও আশপাশের পাড়া থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের একমাত্র চলাচল করার রাস্তা সংকুচিত হওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী। এ অবস্থায় বিকল্প রাস্তা না থাকায় কোনো রকম সংকুচিত রাস্তা দিয়েই চলাচল করতে হচ্ছে। রাস্তাটি সরু হওয়ায় শুধু বাইসাইকেল ছাড়া আর কোনো ধরনের যান চলাচল করছে না। রাস্তা দিয়ে স্কুলভ্যান যাতায়াত করতে না পারায় চরম বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এমনকি রাস্তার মাটি কেটে নেয়ার সময় স্থানীয়রা বাধা দিলে উল্টো গালিগালাজ ও হুমকি দেন ওই প্রভাবশালীরা। রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের।
এ ব্যাপারে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, শীঘ্রই সরেজমিন গিয়ে রাস্তাটি পরিমাপ করা হবে। সেই সাথে রাস্তাটি দিয়ে যেন লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারেন সে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, রাস্তার মাটি কেটে নেয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied