আখাউড়ায় আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন
আজ শনিবার (১২ মার্চ) সকালে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি কবুতর ও বেলুন ওড়ান।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে পৌর এলাকার প্রধান সড়কে সকাল ৯টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হয়। এ সময় সাধারণ যাতায়াতকারীদের বিকল্প পথ ব্যবহার করতে হয়েছে। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে খাবারের আয়োজন করায় সেখানে ক্লাস হয়নি। সম্মেলনকে কেন্দ্র করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিও বন্ধ রয়েছে।
জানা যায়, উপজেলা পরিষদ মাঠের এ সম্মেলনে হাজার চারেক মানুষের উপস্থিতি রয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কমতে থাকে। সম্মেলনের চেয়ে মন্ত্রীর আগমনের প্রতি আগ্রহ ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের। দীর্ঘদিন পর আওয়ামী লীগের এ সম্মেলন হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রধান অতিথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকনসহ অনেকে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied