ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ৩:৪১

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় শনিবার (১২ মার্চ) তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান।

অদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এহসানুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হোসনেয়ারা বিলকিস প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রধান অতিথি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও ফলদ বৃক্ষ বিতরণ করেন।

উল্লেখ্য, উক্ত মেলায় বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও সার, আধুনিক রোপণ পদ্ধতি ও নিয়মাবলীর লিফটেট প্রদর্শন করা হয়। মালচিং পদ্ধতি, বসতবাড়িতে সবজি চাষ, আধুনিক পদ্ধতিতে ধান চাষ, বীজ ও সার নমুনা পদ্ধতি, টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে উন্নত জাতে পরির্বতন, ভার্মি কম্পোস্ট প্রযুক্তি ও ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি  প্রদর্শন করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন