পত্নীতলায় আদালতের রায় অমান্য করে নাজিরের কাজে বাধা সৃষ্টির অভিযোগ
২০১৮ সালে শুরু হওয়া পত্নীতলা উপজেলার একটি দখল বুঝে পাওয়ার মামলা ২০২১ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশে শুক্রবার (১১ মার্চ) যুগ্ম-জেলা জজ তৃতীয় আদালতের নাজির উপস্থিত থেকে ঢোল পিটিয়ে ও লাল পতাকা দিয়ে বাদীপক্ষকে ৪.৯৪ একর জমির দখল বুঝিয়ে দেয়ার একপর্যায়ে দলবদ্ধভাবে কিছু সন্ত্রাসী উক্ত কাজে বাধা দেয়া ও সবগুলো লাল পতাকা জমি থেকে তুলে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
মামলা সূত্রে জানা যায়, বর্তমান পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের শম্ভপুর গ্রামে বাদী মুক্তার হোসেনের পৈত্রিক ৪.৯৪ একর জমি ২০১৮ সালে বুঝে পাওয়ার জন্য আদালতে মামলা করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে নওগাঁ জেলা জজ আদালত বাদী মো. মুক্তার হোসেন পক্ষে চূড়ান্ত ডিক্রি জারি করে। বাদীপক্ষকে উল্লিখিত জমি ১১ মার্চ ২০২২ তারিখে আদালতের নির্দেশে আদালত নিযুক্ত প্রতিনিধিকে ডিক্রিদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে বলা হয়।
সে মোতাবেক শুক্রবার (১১ মার্চ) জেলা জজ আদালতের নাজির মো. ময়নুল হক, অ্যাডভোকেট কমিশনার মো. সোলেইমান চৌধুরী, জেলা জজ জারিকারক মো. আজিম উদ্দীনের নেতৃত্বে ঢোল পিটিয়ে, লাল পতাকা দিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দেয়ার একপর্যায়ে তাদের ওপর হামলা করার জন্য ধাওয়া করে কিছু সন্ত্রাসী। তৎক্ষণাৎ সেখান থেকে জজ আদালতের প্রতিনিধি ও জমির মালিক জীবন বাঁচিয়ে ফিরে আসেন। এ সময় স্থানীয় দুই সাংবাদিকের ক্যামেরা ছিনতাই ও ধাওয়া করে প্রতিপক্ষ (ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত)।
এ ব্যাপারে বাদী মুক্তার হোসেন জানান, আদালতের নির্দেশে ডিক্রিদার পক্ষ আমাকে জমির দখল বুঝিয়ে দেয়ার কথা। কিন্তু আমি তা বুঝে পাচ্ছি না। কারণ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসন ও আদালতকে পরোয়া করের না। আমি এখন নিরুপায়, কার কাছে গিয়ে বিচার চাইব? দীর্ঘদিন মামলা চলার পর দায়রা জজ তৃতীয় আদালত আমার পক্ষে জমি বুঝিয়ে দেয়ার রায় দিয়েছে। আমি গরিব-অসহায় মানুষ, পৈত্রিক সম্পত্তিটুকু যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি নিঃস্ব হয়ে যাব।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ