খাদ্যে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কার লুট
ফরিদপুুরের মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে খাদ্যে চেতনানাশক মিশিয়ে বাড়ির ১৪ সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় মধুখালী থানায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ে করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আজাদ মোল্যা গংদের পরিবারের ১২ সদস্য আজাদ, আব্দুর রহমান, রইচ মোল্যা, খুরশীদা, অন্তরা, আয়েশা, রাব্বী, আলআমিন, ছালেহা, মরিয়ম সুলতানা, আজিজুল ও তাদের দুই কৃষি শ্রমিক হান্নান ও রহমান অচেতন হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় রাতে ওই পরিবারের বসতবাড়ির ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ ও আসবাবপত্রসহ প্রায় ২০ লোখ টাকার মালামার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
মধুখালী থানায় রজুকৃত মামলার বাদী আজাদ রহমান জানান, কে বা কারা রাতের খাবারে চেতনানাশক মিশিায়ে দেয়। বাড়ির সবাই রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। অচেতন সবাই মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে থাকা আমার ছোট ভাইয়ের বাড়ির দ্বিতীয় তলার কাজের জন্য রক্ষিত নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা, আামাদের ব্যবসা প্রতিষ্ঠান আরএফএল এবং এসিআই কোম্পানির ডিলার হিসেবে সংগ্রহকৃত ৭ লাখ ৭৬ হাজার টাকা এবং ৭-৮ ভরি স্বর্ণসহ মোট প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মধুখালী থানার ওসি (তদন্ত) মো. আনিসুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতে আজাদ মোল্যা অজ্ঞাত আসামি করে একটি এজাহার দিয়েছেন। রাতেই মামলা এন্ট্রি করে এসআই খায়রুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খায়রুল বলেন, রাতে মামলা হয়েছে। মামলা নম্বর ০৮, তারিখ ১০ মার্চ ২০২২ খ্রিঃ। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (১২ মার্চ) তিনি আরো জানান, মামলার আসামি আটক বা খোয়া যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
মধুখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার জানান, অচেতন অবস্থায় চিকিৎসার জন্য ১২ জন ভর্তি হন। চিকিৎসা নিয়ে শুক্রবার সবাই বাড়িতে ফিড়ে গেছেন। তারা সবাই শঙ্কামুক্ত।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত