ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

রুশ সীমান্তে সেনা পাঠিয়েছে আমেরিকা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ১০:৩৬

রাশিয়ার সীমান্ত বরাবর লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় ১২ হাজার আমেরিকান সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রসিডেন্ট জো বাইডন। গত শুক্রবার (১১ মার্চ) হাউস ডেমোক্র্যাটিক ককাসে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানান।

বাইডেন বলেছেন, রাশিয়ার সামরিক হামলার ঘটনায় ইউক্রেনের জনগণ উল্লেখযোগ্য সাহসিকতা ও বীরত্বের প্রমাণ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া নিরাপত্তা সহযোগিতা দেশটির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বলেন, আমরা ইউক্রেনকে যখন সহযোগিতা দিচ্ছি, একই সময়ে ইউরোপে আমাদের মিত্রদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো অব্যাহত রাখব। আমরা একটি দ্ব্যর্থহীন বার্তা পাঠাচ্ছি যে, আমরা ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। স্বীকার করছি, আমরা যদি রুশ হামলায় পাল্টা পদক্ষেপ নেই তাহলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু ন্যাটো ভূখণ্ড রক্ষার একটি পবিত্র দায়িত্ব আমাদের রয়েছে। যদিও ইউক্রেনে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলার তিনদিন আগে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল ডোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন পুতিন। সূত্র: এনডিটিভি।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী