ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেল গৃহহীন ৯ পরিবার


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ৪:৩২

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ১ম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী প্রকল্পের অংশ হিসেবে পেকুয়ায়ও যথাযথভাবে সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, আশ্রায়ণ -২ প্রকল্পে সারাদেশে ন্যায় পেকুয়ায়ও রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেতাচ্ছেম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। এউপলক্ষে ২০জুন রবিবার প্রধানমন্ত্রী কর্তৃক ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সকাল ১১টায় প্রকল্পটি গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনানুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর পক্ষে এবারের মতো পেকুয়ায় দ্বিতীয় ধাফে ৯টি পরিবার সহ মোট ৬০টি গৃহহীনও ভুমিহীন পরিবারের মাঝে বিনামূল্যে বাড়িও দুইশতক জমি হস্তান্তর সম্পন্ন করা হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়্যালী (ভিডিও কনফারেন্স) এর মাধ্যমে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে পেকুয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া-চকরিয়ার সাংসদ জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মীকি মারমা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো ছাবের, জেলা আওয়ামীলীগের সদস্য গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ছাবের আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সালামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা তপন কান্তি পাল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকাশ চাকমা, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল করিম চৌধুরী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, রাজাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ছৈয়দ নুর, টইটং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন ও পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি মোঃ ইসমাইল সিকদার প্রমূখ। প্রধানমন্ত্রী কর্তৃক ১ম পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর