যানবাহন চলাচলে ধীরগতি
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেপরোয়া তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ট্রাকচালক। রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৬টায় উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ট্রাকচালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত ট্রাকচালকের নাম রফিকুল ইসলাম (৪০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালার গ্রামের দানেশ আলী ছেলে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনের সেতু পূর্ব থেকে সল্লা পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করে। পরে বেলা বৃদ্ধির সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. নাজমুল হোসেন জানান, নিহত ট্রাকচালক সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি জোকারচর পৌঁছলে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাধে। এ সময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকের চলকের মৃত্যু হয় এবং আহত হন বালুবাহী অপর ট্রাকের চালক রফিকুল।
তিনি আরো জানান, পরে আহত ট্রাকচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মৃতদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’