রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছে : চীনা রাষ্ট্রদূত
রাশিয়া ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশও চীনের মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ রোববার (১৩ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ডায়ালগ উইথ চায়না শীর্ষক আলোচনায় এ কথা বলেন রাষ্ট্রদূত। ডায়ালগের আয়োজন করে ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড ও ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব)।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, রাশিয়া ও ইউক্রেন উভয়েই আমাদের বন্ধু, উভয়কে বলব আলোচনায় বসতে হবে, সমাধান করতে হবে। আবেগ নয়, ঠান্ডা মাথায় রাশিয়া-ইউক্রেন সমস্যার সমাধান করতে হবে, উভয় পক্ষ চাইলে আলোচনায় সহায়তা করতে পারে চীন।
তিনি বলেন, ইউক্রেনকে প্রথমে দুশ্চিন্তা কমাতে হবে এবং মানবিক সহায়তা বৃদ্ধি করতে হবে। অনুসন্ধান করতে হবে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে।
চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের ঘটনা পশ্চিমাদের ‘অপপ্রচার’, এ বিষয়ে জাতিসংঘ তদন্ত মিশনের সফরের উদ্যোগকে স্বাগত জানান চীনা রাষ্ট্রদূত।
এমএসএম / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ