নাঙ্গলকোটে একটি সেচ পাম্পের মিটারের জন্য ১ লাখ ৪৪ হাজার টাকা বিল করার অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো. মাকসুদুর রহমান ভূঁইয়ার একটি সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য ১ লাঁখ ৪৪ হাজার টাকা বিল করার অভিযোগ উঠেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (নাঙ্গলকোট)-এর বিরুদ্ধে।
জানা গেছে, গত ৪ জানুয়ারি মাকসুদুর রহমান ভূঁইয়া তার কৃষিজমিতে সেচ দেয়ার জন্য নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ অফিসে সেচ পাম্পের জন্য একটি মিটারের আবেদন করেন। আবেদনের সময় তিনি প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেন এবং পল্লী বিদ্যুৎ অফিসের নিয়ম অনুযায়ী ওয়্যারিংয়ের কাজও করিয়ে নেন।
আরো জানা গেছে, তিনি যে জায়গায় মিটারের জন্য আবেদন করেছেন সেখান থেকে বিদ্যুৎ খুঁটির দূরত্ব ১১৫ ফুট। সবকিছু দেখে-শুনে নাঙ্গলকোট উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মো. ওমর ফারুক একটি সুপারিশপত্র প্রেরণ করেন বিদ্যুৎ অফিসে। সবকিছু ঠিক থাকলেও মিটার লাগানোর এক দিন আগে মাকসুদুর রহমানের কাছে মালামাল মূল্য, নির্মাণ ব্যয় ও জামানত বাবদ ১ লাখ ৪৪ হাজার টাকার একটি চিঠি ধরিয়ে দেয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী মাকসুদুর রহমান ভূঁইয়া বলেন, আমি সকল নিয়ুম-কানুন মেনে বৈধ সকল কাগজপত্র দিয়ে আবেদন করার পরও মিটার পেলাম না। উল্টো আমাকে অনেক টাকার খরচের একটি বিল ধরিয়ে দিল। আমি অতিদ্রুত আমার সেচ পাম্পের জন্য একটি মিটার চাই।
নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেলারেল ম্যানেজার নীল মাধব বণিক মুঠোফোনে জানান, যদি খুঁটি থেকে ১৩০ ফুটের বাইরে হয় সেক্ষেত্র খরচ বেশি আসে। তারপরও যেহেতু অভিযোগ এসেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখব।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
Link Copied