সিলেটের জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়৷
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ৷ ন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রিপামনী দেবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, পলিনা রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, ইউপি চেয়ারম্যান বাহারুল আলাম বাহার, কামরুজ্জামান চৌধুরী, মো. সুলতান করিম, মো. রফিক আহমদ, মো. ফখরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
সভায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে অবাধে ভারতীয় পণ্য চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়৷ সেই সাথে এসব পণ্য নিয়ে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়৷ এছাড়া বিজিবি কর্তৃক আটক মালামাল প্রকাশ্যে নিলামের জোর দাবি জানানো হয়৷ প্রকাশ্যে নিলাম না করে গোপনে নিলাম কার্যক্রম পরিচালনা করা নিয়ে বিভিন্ন সময় নানা বির্তকের সৃষ্টি হচ্ছে, যার কারণে সাধারণ মানুষের যান চলাচলের রাস্তা অবরোধ করে ভুক্তভোগীরা। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন৷
অপরদিকে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর, নিজপাট ও চারিকাটা ইউপির বেশিরভাগ সীমান্ত পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ের সীমান্তঘেঁষা৷ সীমান্তের বাসিন্দারা তাদের গৃহপালিত পশু গরু-মহিষসহ তাদের উৎপাদিত পান-সুপারি, ঝাড়ু, বাঁশ গাছ বিক্রয়ের জন্য নিয়ে সীমান্ত আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানির শিকার হচ্ছে৷ সেজন্য সীমান্তের বাসিন্দাদের ভোগান্তি রোধে গৃহপালিত পশুর নিবন্ধন কার্যক্রম করার দাবি তোলা হয়৷
এমএসএম / জামান
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
নেত্রকোণায় এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied