ধর্মপাশায় গলাকাটা লাশ উদ্ধার
সুনামগঞ্জের ধর্মপাশায় বারেক মিয়া (৬৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে ধর্মপাশা উপজেলার মাটিকাটা এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বারেক মিয়া নেত্রকোনা জেলার মোহনগঞ্জের মাইলোড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোরিকসাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাটিকাটা এলাকায় ধর্মপাশা-মধ্যনগর রাস্তার পূর্ব পাশের ডোবায় একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং সাথে থাকা মানিব্যাগের ভেতর পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বারেক মিয়ার লাশ শনাক্ত করা হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied