ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ৩:৩৯

পিরোজপুর শহরতলীর হোরের হাওলায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে জুয়েল শেখ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) রাতে পিরোজপুর সদর উপজেলার হোরের হাওলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জুয়েল শেখ পিরোজপুর সদর উপজেলার হোরের হাওলা গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশুটির মা জানান, তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি মানুষের বাড়িতে কাজ করে পরিবার চালান। তার প্রতিবন্ধী মেয়েকে (১০) তিনি প্রতিদিনের ন্যায় শনিবার সকালে বাড়িতে একা রেখে অন্যের বাড়িতে কাজ করতে যান। তার প্রতিবন্ধী মেয়ে দুপুরে গোসলের জন্য ঘর থেকে পাশের ঘরে যাওয়ার জন্য বের হলে লম্পট জুয়েল তাকে জোর করে নিজের ভাড়া ঘরে নিয়ে মুখ চেপে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে বিকেলে তিনি বাসায় ফিরলে তার প্রতিবন্ধী মেয়ে বিস্তারিত বলে। বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ রাতেই জুয়েলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে জুয়েল শেখকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ মো. মাসুদুজ্জামান জানান, শনিবার রাতে অভিযোগ দায়েরের পরপরই অভিযুক্ত জুয়েল শেখকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত