কমলগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ পরবর্তী জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকেল ৫টায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবনির্বাচিত চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল, সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোস্তফা কামাল, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) উপ-মহাব্যবস্থাপক শামসুল ইসলাম সেলিম প্রমুখ। মতবিনিময় সভা শেষে তারকা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে দুপুরে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি কমলগঞ্জের পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যায়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এমএসএম / জামান
রাণীনগরে সরকারি দামে সার কেবল কাগজে কলমে,মাঠপর্যায়ে উল্টো চিত্র
রায়গঞ্জে বাসে মিলল ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশন, নারী আটক
শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা
ভূরুঙ্গামারীতে ১৪৩ পিচ ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি মিজু গ্রেপ্তার
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
Link Copied