ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

রাজধানীতে ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ১০:৫৬

রাজধানীতে ঘরের মেঝে থেকে আফরোজা (৩২) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ মার্চ) রাত ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাড্ডার গুদারাঘাট এলাকার ভাড়া বাসার মেঝেতে ওই নারীর রক্তাক্ত লাশ পড়েছিল। আফরোজা একটি সিমেন্ট কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। পরে পুলিশে খবর দেন।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাত ১০টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে কী কারণে এবং কে বা কারা তাকে গলাকেটে হত্যা করেছে তা জানা যায়নি। হত্যার রহস্য জানতে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। 

জামান / জামান

শাহজালাল বিমানবন্দর কল্যাণ কমিটিতে নতুন নেতৃত্ব

ঢাবিতে হোটেল শাহিদ প্যালেস প্রযোজিত ডুসাক ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন জীবননগর

মহানগর গোয়েন্দা ডিবিতে প্রায় ১৬ বছর একই কর্মস্থলে তৃতীয় শ্রেণির কর্মচারী মোঃ জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শহীদ মেধাবৃত্তি ও অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করল শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে ক্যারিয়ার স্ক্রিনিংয়ের ওপর জোর ডিসি ফরিদার

রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় সেলের নদীপথ পরিদর্শন

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

পঙ্গু হাসপাতালে মেয়েকে চাকরি দেয়ার কথা বলে টাকা দাবী, না পেয়ে বাবাকে বেদম প্রহার

বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সুন্নী ওলামা মশায়েখ পরিষদের অভিনন্দন

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং গুপ্ত বাহিনীর সদস্যদের নিয়োগ দিতে দুদকের তৎপরতা’