পাইকগাছা উপজেলা ছাত্রদলের সব ইউপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে টিম গঠন
খুলনার পাইকগাছায় ছাত্রদলের গতি বাড়াতে ১০ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। সেই সাথে উপজেলার ১০টি ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে ৪টি টিম কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ মার্চ) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার ১০টি ইউনিয়নে ছাএদলের জবাবদিহিতা, স্বচ্ছতা ও তৃণমূলের অংশগ্রহণমূলক ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে ৪ টিমকে দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের নেতৃত্ব প্রত্যাশীদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে দায়িত্বপ্রাপ্ত টিমের কাছে ফরম জমা দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও খুলনা জেলা ছাত্রদলের সহ-পাঠাগার সম্পাদক মোস্তফা খালিদ সাইফুল্লাহ এই প্রতিবেদককে জানান, সংগঠনকে শক্তিশালী করতে পাইকগাছা উপজেলার অন্তর্গত ছাত্রদলের সকল কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বিলুপ্তির মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে, যা আগামীদিনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ডাকা আন্দোলন গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত