ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বইমেলায় পাওয়া যাচ্ছে উৎপল অভির দ্বিতীয় কাব্যগন্থ ‘নৈশব্দের পরের কবিতা’


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ১২:৩
খুলনার পাইকগাছা তথা কপিলমুনির কৃতী সন্তান তরুণ কবি উৎপল কর্মকার অভির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নৈশব্দের পরের কবিতা’ অমর একুশে বইমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থটি ঢাকার পার্ল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। ঢাকা বইমেলায় ‘পার্ল পাবলিকেশন্স’-এর ২৮নং প্যাভিলিয়ন, খুলনা বইমেলার ‘আলফা বুক হাউজ’-এর ২৮-২৯নং স্টল এবং রকমারি ডটকমে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।
 
কাব্যগ্রন্থটিতে কবিতার মাধ্যমে কবি প্রেমের বিভিন্ন স্তরের গভীরে প্রবেশ করেছেন। প্রেম-বিরহের মিশেলে মানব জীবনের চড়াই-উতরাই তুলে ধরেছেন। রোমান্টিকতা বইটির কবিতার মুখ্য বিষয় হলেও প্রকৃতি, জীবনবোধ, বৈষম্যহীন সমাজ চিন্তা, ভেদাভেদহীনতা, মানবতাবাদ, দেশপ্রেম প্রভৃতি বিষয়ও স্থান পেয়েছে। কবির একটাই চাওয়া- এ পৃথিবী কবিতার মতোই ভালোবাসাময় হয়ে উঠুক। দূর হোক সকল ভেদাভেদ। মানুষের একটাই পরিচয় হোক- সে মানুষ।
 
এর আগে তার প্রথম রোমান্টিক কাব্যগ্রন্থ ‘পাঁজরে রুপালি ছাই’ অমর একুশে বইমেলা ২০২১-এ প্রকাশিত হয়েছিল। কাব্যগ্রন্থটি পাঠক সমাজ বিশেষকরে তরুণ-তরুণীদের ব্যপক ভাবে আকৃষ্ট করে।
 
কবি উৎপল অভি খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির উত্তর সলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উৎপল অভি বাসন্তী রাণী কর্মকার এবং সুকুমার কর্মকারের ছোট সন্তান। কবি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এবং কপিলমুনি কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
 
কথা হলে কবি জানান, ছোটবেলা থেকেই কবিতার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তাই কাব্যচর্চায় তিনি ঝুঁকে পড়েছেন এবং চালিয়ে যাবেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার