গম চাষে উৎসাহ ফিরে পাচ্ছেন রায়গঞ্জের কৃষকরা
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কৃষি অফিসের তৎপরতায় গম চাষে উৎসাহ ফিরে পাচ্ছেন উপজেলার কৃষকরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন অনেকেই।
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা আমন ধান কাটার পর নভেম্বরের শেষদিকে ও ডিসেম্বরের শুরুতে গম চাষ করার জন্য গমের বীজ বপন করেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকা এবং ঝড়-বৃষ্টি কম হওয়ায় গমের ফলন বেশ ভালো হয়েছে। আর কিছুদিন পরই শুরু করা হবে গম কাটা-মাড়াইয়ের কাজ। গম চাষাবাদে খরচ কম হওয়ায় অধিকাংশ কৃষকরাই এবছর গমের বীজ বপন করেছে। ভালো দাম পেলে লাভবাব হবেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা বলেন, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত এলাকাভিত্তিক মাঠ পরিদর্শন, মাঠ দিবসসহ কৃষক সমাবেশ করে চাষিদের সঠিক পরামর্শ ও দিকনির্দেশনা দেয়ায় এবং আবহাওয়া অনূকূলে থাকায় এবার গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, চলতি বছর এ উপজেলায় ৯০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ৯০ হেক্টর জমিতে ৪৫০ মেট্রিক টন গম উৎপাদন হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরো বলেন, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ উপজেলার কৃষকরা গম চাষে উৎসাহ ফিরে পাচ্ছেন।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ