ঝিনাইদহে বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করায় ২০ পরিবার অবরুদ্ধ
ঝিনাইদহের সদর উপজেলার ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান গ্রামের ঘোষপাড়া গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। দুলাল কুমার ঘোষ, মণ্টু ঘোষ ও হিরা লাল ঘোষ নামে তাদের এক প্রতিবেশী গোষ্ঠীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো চলাচলে বিড়ম্বনায় পড়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ইউপি নির্বাচনে নৌকায় ভোট দেয়ায় রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ঘটনার শিকার ভুক্তভোগী পরিবারের একজন রাস্তা বন্ধের প্রতিবাদে এর প্রতিকার চেয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অবরুদ্ধ একটি পরিবারের সদস্য নগর বাথান ঘোষপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে বলেন, আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই রাস্তা দিয়ে চলাফেরাসহ প্রায় ২০টি পরিবার মাঠের ফসল আদি বাড়িতে নিয়ে আসি। ভোটের পর কুতুব উদ্দিনসহ বেশ কয়েকজনের ইন্ধনে আমাদের বাড়ির রাস্তা বন্ধ করে দেয়ার পরিকল্পনা করে আসছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে গত ১১ মার্চ বিকেল ৫টার দিকে আমাদের যাওয়ার পথ বন্ধ করে রাস্তার ওপর দুলাল কুমার ঘোষ, মণ্টু ঘোষ ও হিরা লাল ঘোষ জোর করে গেট নির্মাণ করে। কুতুব উদ্দিন আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। ঘটনার প্রতিকার থেকে আমি ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ ও সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও এখন পযর্ন্ত কোনো প্রতিকার পায়নি অবরুদ্ধ পরিবার গুলো। ভুক্তভোগী সবাই শান্তিপ্রিয় মানুষ। যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছেন, তিনি একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। প্রায় এক যুগ ধরে রাস্তাটি দিয়ে পরিবারগুলো চলাচল করছে।
কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামবলেন, এই পরিবারগুলো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার কারণেই তাদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বরের নির্বাচনে এই ইউনিয়নে নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী পাস করে।
এ প্রসঙ্গে কুমড়াবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বলেন, এখান দিয়ে মূলত কোনো রাস্তা নেই। অন্যের জমি দিয়ে ওই মানুষগুলো যায়। আগে তাদের মিল ছিল তাই কোনো অসুবিধা হয়নি। এ বিষয় নিয়ে গত শুক্রবার আমিসহ তহসিলদার ও ঝিনাইদহ ডিবি পুলিশের একজন এসআইয়ের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে সুরাহ হয়নি। তাছাড়া নৌকায় ভোট দেয়ার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে কথাটি সত্য নয় এবং ভিত্তিহীন। এ ঘটনার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি নিয়ে আগামীকাল ইউনিয়ন পরিষদ অফিসে আবার সালিশ হবে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, পুরো বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত রাস্তাটি বন্ধ না করতে কুমড়াবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানকে বলা হয়েছে। কিন্তু তারা শোনেননি। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!