পাইকগাছায় জমি নিয়ে দুই ইউনিয়নে সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন জখম
খুলনার পাইকগাছায় জায়গা-জমি নিয়ে দুটি ইউনিয়নে পৃথক সংঘর্ষে বৃদ্ধসহ ১৮ জন রক্তাক্ত জখম হয়েছেন। আহতদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার রাড়ুলি ইউনিয়নের কাঠিপাড়া বাজারের সম্পত্তি দখল নিয়ে সোমবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে আপন ভাই আবুল কাসেম মোড়ল ও আজগর মোড়লদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৮ জন গুরুতর জখম হন। আহতরা হলেন- আবুল কাসেম মোড়ল (৬০), আইয়ুব আলী মোড়ল (৫২), শাহাজান মোড়ল (৫৮), শফিকুল ইসলাম (৩২), প্রতিপক্ষের মেজবার মোড়ল (৩৩), জাহাঙ্গীর মোড়ল (৪৫), বাবলা মোড়ল (৩০), জাহানারা বেগম (৫৫)।
অপরদিকে চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদে মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬) এবং মোবারেক মোড়দের (৬৮) মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মোবারেক মোড়লরা ঘর বাঁধতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১০ জন রক্তাক্ত জখম হন। তারা হলেন- মোসলেহ উদ্দীন মোড়ল (৬৬), আলমঙ্গীর (৩৫), শাহ আলম (৪০), জাহাঙ্গীর আলম (৩০), মফেজ উদ্দিন (৭০), প্রতিপক্ষের মোবারক মোড়ল (৬৮), হাবিবুর রহমান (৪৫), ওবাইদুল্লাহ (২৩), মজিদ মোড়ল (৫০) এবং আবুল হোসেন (১৬)। দুপক্ষের দুই বৃদ্ধ মোসলেহ উদ্দীন ও মোবারেকের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় উভয়পক্ষ পাইকগাছা থানায় পৃথক অভিযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied