ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের মামলায় নওগাঁয় ৯ জনের মৃত্যদণ্ড


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৩-২০২২ বিকাল ৬:৪

নওগাঁয় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের মামলায় ২০ আসামির মধ্যে ৯ জনকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ‍আদালত-২-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. সাইদুল ইসলাম, আইজুল হক, জালাল হোসেন, হেলাল হোসেন, বেলাল হোসেন, মো. জায়েদ, আবুল হোসেন, মো. মোস্তফা, মো. সোহাগ আলী। এছাড়া মো. হাসেম আলী নামে আরেকজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদের সবার বাড়ি জেলার বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে।

রায়ে বলা হয়, দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা মোতাবেক আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার ২০ আসামির মধ্যে ৯ জনকে মৃত্যদণ্ড দেয়া হয়েছে। ‍একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আরেক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। বাকি ১০ আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয় আদালত। রায়ের পর কান্নায় ভেঙে পড়েন আসামিপক্ষের স্বজনরা।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজের জন্য আলাদা বার্তা বহন করে। এর মধ্যদিয়ে আগামীতে আর কেউ এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস করবে না।

তবে রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম-২। তিনি বলেন, এই রায়ে বিচারের সঙ্গে সঙ্গে বিচারকের আবেগ বেশি কাজ করেছে। সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ জুন বিকেলে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। এ সময় আসামিপক্ষের হামলায় শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ মারা যান। পরে নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন, যেখানে ২৪ জনকে আসামি করা হলে চার্জশিটে দুজনের নাম বাদ দেয়া হয়। আরো দুজন মারা যান।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত