ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজার মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২২ রাত ৯:৩৭
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পীরগঞ্জের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজার মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেলে পীরগঞ্জের ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও থানার ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। পরে পীরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও তার সহকর্মীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে তাকে যৌদ্দ পীরর কবরস্থানে দাফন করা হয়।
 
সাবেক সংসদ সদস্য ইয়াছিন আলী, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, পৗর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, অধ্যক্ষ মহসিনুল হক বাবুল, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি শাজাহান, কেন্দ্রীয় সিপিবি নেতা কাফি রতন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সিপিবির উপজেলা শাখার সভাপতি প্রভাত শমির শাহাজাহান, সম্পাদক মর্তুজা আলম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দাফনকার্যে অংশ নেন।
 
এর আগে সকালে তার মৃতদেহ ঠাকুরগাঁও প্রেসক্লাবে নেয়া হলে প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃকৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
 
সাংবাদিক রাজা বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা সংবাদদাতা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 
 
গতকাল রোববার সকালে রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন।

এমএসএম / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু