ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে হামলার ঘোষণা রাশিয়ার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১১:৪৬

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কারাখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার (১৪ মার্চ) দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছে মস্কো। গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেতস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। মঙ্গলবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি টচকা-ইউ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউক্রেনের কট্টর জাতীয়তাবাদীরা যাতে এসব প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে সেজন্য এগুলো ধ্বংস করে দেয়া হবে।’

রাশিয়ার অনলাইন পোস্টে আরো বলা হয়, আমরা এসব শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়িতে বসবাসকারী নাগরিকদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছি।

এর আগে সোমবার রাশিয়া জানিয়েছিল, দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। টচকা-ইউ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, রাশিয়ার সামরিক বাহিনীর নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছেন।

জামান / জামান

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২