ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

৪ দিনেও সন্ধান মেলেনি সুন্দরগঞ্জের নিখোঁজ প্রতিবন্ধী আজমের


সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ  photo সফিকুল ইসলাম রাজা, সুন্দরগঞ্জ
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১২:২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী আজম মিয়ার সন্ধান ৪ দিনেও মেলেনি। পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের ওসমান আলীর ছেলে আজম মিয়া (২৮) গত ৪ দিন ধরে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পরও তার সন্ধান মেলেনি।

তার বড় ভাই আশরাফুল আলম জানান, গত শনিবার সকালে আতাউর রহমান নামের এক সুপারির ব্যবসায়ী আজমকে সঙ্গে নিয়ে মালামাল ক্রয় করার জন্য পীরগাছা উপজেলার কান্দিরহাটে নিয়ে যায়। পরে ব্যবসায়ী আতাউর মালামাল ক্রয় করে আজমকে কান্দিরহাটে রেখে সুন্দরগঞ্জ পৌর বাজারে চলে আসে। পরে আজমকে কান্দিরহাটে ছেড়ে আসার কথা মনে পরলে তাৎক্ষণিকভাবে কান্দিরহাটে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার দেখা মেলেনি।

গত ১১ মার্চ হতে আজমের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আজম বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় সে নিজের নাম ছাড়া আর কোন নাম বা ঠিকানা বলতে পারে না। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামা, মুখমন্ডল হালকা লম্বাটে, মাথায় কালো চুল রয়েছে। পরনে লুঙ্গি ও গায়ে চেক শার্ট ছিল।

যদি কোনো সহৃদয় ব্যক্তি আজমের সন্ধান পান তাহলে ০১৭৪০৯৩৪৫৮৯ এ যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জামান / জামান

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২