ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ১২:৩০

কুমিল্লার নাঙ্গলকোটের ভুলুয়াপাড়া আমরা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত টি টেন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টায় ভুলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে নাঙ্গলকোট জিয়া এন্টারপ্রাইজ বনাম কাজী জোড়পুকুরিয়া তরুণ একাদশ। ফাইনাল খেলায় বিজয়ী হয় নাঙ্গলকোট জিয়া এন্টারপ্রাইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্রবপুর ইউনিয়ন সাবেক প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার।

নাঙ্গলকোট উপজেলা ছাত্রনেতা আবদুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্যবসায়ী ও সমাজ সেবক আরিফুল আলম নোমান, দোলোয়ার হোসেন, সমাজ সেবক হায়দার নাছির, শামছুল আলম, ইস্রাফিল হোসেন, ফরিদ উল্লাহ, হারুন উর রশিদ, হাজী যৌবন আলী, ছাত্র নেতা আলী হোসেন টিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মাঝে গুণীজন সম্মাননা প্রদান করেন ভুলুয়া পাড়া আমরা তরুণ সংঘ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষানুরাগী জনাব মোজাফফর আহম্মেদ, সমাজ সেবক আবদুল মান্নান, ডাক্তার শাহ আবদুল লতিফ, মাস্টার নুরুল হককে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

পুরস্কার বিতরণী, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন ভুলুয়া পাড়া আমরা তরুণ সংঘ সংগঠনের আহবায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মমিন, সদস্য সাইফুল ইসলাম, রাসেল, জহিরুল হক, আরিফ, রুবেল, ফরহাদ, নাঈম, সৈকত, আরিফ, ইমন, নিজাম, সালাউদ্দিন, মাসুদ, রিপাত, সানজিদ, রিমন, শুভ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভুলুয়া পাড়া আমরা তরুণ সংঘ এর ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও টি টেন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামান / জামান

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান

‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের

শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি