ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতনের অভিযোগ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ৪:২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসতঘর থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষের লোকজন এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবককে দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ওই প্রতিবন্ধীকে রক্ষা করতে বিধমা মা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। হামলার শিকার হয়েছেন ওই প্রতিবন্ধী যুবকের দুই মামাও। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার দাবি করে নিরীহ পরিবারটি। এর আগে গতকাল সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। 

বিধবা নাজমা বেগম জানান, তিনি বরাব এলাকার মানিক মিয়ার স্ত্রী। গত ৬ মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মানিক মিয়া মারা যান। মানিক মিয়া মারা যাওয়ার পর থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আলামিন মিয়াকে নিয়ে নাজমা বেগম স্বামীর দেয়া বসতঘরে বসবাস করে আসছেন। আরেক ছেলে কর্মজীবনের তাগিতে বিদেশে রয়েছে। বেশ কিছুদিন ধরেই নাজমা বেগমের দেবর নুরু মিয়া, হারিজ, ননদ সালমা, খাদিজা বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে নাজমা বেগম ও দৃষ্টিপ্রতিবন্ধী আলামিনের সঙ্গে শত্রুতা চালিয়ে আসছে। শুধু তাই নয়, বসতঘর উচ্ছেদ করতে ব্যর্থ হয়ে প্রতিবন্ধী আলামিনকে পানিতে ফেলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে আসছে। 

সোমবার সকালে আলামিনকে জোরপূর্বক ধরে নিয়ে ঘরের খাটের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালাতে থাকে। এ সময় মা নাজমা বেগম ছেলেকে উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে প্রতিপক্ষ। খবর পেয়ে নাজমার ভাই আক্তার হোসেন ও চাচাতো ভাই আবু নাঈম ভূঁইয়া এগিয়ে এলে তাদেরও টেঁটাবিদ্ধ ও ছুরিকাঘাত করে আহত করে। অথচ প্রতিপক্ষ উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। নিরীহ পরিবারটি প্রশাসনের কাছে বিচার দাবি করেছে।

উল্লেখ্য, এ ঘটনায় ইপাটকেলের আঘাতে প্রতিপক্ষর দুজন আহত হয়েছেন।

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার