কমলগঞ্জে বসতঘরে হামলা-ভাংচুর ও মালপত্রে অগ্নিসংযোগের অভিযোগ
পৈত্রিক সম্পত্তি নিয়ে পূর্ববিরোধের জের ধরে কমলগঞ্জের কানাইদেশী গ্রামের মৃত নাছির মিয়ার ছেলে উজির মিয়ার বসতঘরে হামলা করেছে প্রতিপক্ষ শামিম মিয়া ও সালমান মিয়া গং। এ সময় হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রয়োজনীয় জিনিসপত্রসহ কাপড়-চোপড় আগুন দিয়া পুড়িয়ে দেয়। গতকাল সোমবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
একই দিন বিকেলে একই বিষয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ শামিম মিয়া ও সালমান মিয়ার নেতৃত্বে উজির মিয়ার ওপর হামলা করা হয়। এতে উজির মিয়া রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নিয়ে রাতে বাড়ি ফেরার পর তার বসতঘরে হামলা, ভাংচুর ও মালাপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটনায় প্রতিপক্ষ। হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে উজির মিয়া অভিযোগ করেন। এ ঘটনায় শামিম মিয়াকে প্রধান আসামি করে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন উজির মিয়া।
তবে অভিযোগ অস্বীকার কেরে শামিম মিয়া বলেন, উজির মিয়া আমার বসতঘর ভাংচুর করে পালিয়ে যায়। আমি এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাটি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার