ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

অর্ধযুগ ধরে বন্ধ পীরগঞ্জ পৌর পাঠাগার, নষ্ট হচ্ছে হাজারও বই


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২২ দুপুর ৩:৫৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জ্ঞান অর্জনের পৌর পাঠাগারটি অর্ধযুগ ধরে বন্ধ। নষ্ট হচ্ছে হাজার হাজার বই। তথ্য বিবরণীতে জানা যায় আগে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২ টা এবং বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠাগার খোলা রাখা হত। সন্ধা হলেই পাঠাগারে ভিড় জমাতেন বইপ্রেমীরা।

নাটক, গল্প, কবিতা, বিভিন্ন গুনিজনের জীবনী রাজনৈতিক বইগুলির প্রতি পাঠকদের আকর্ষণ ছিল বেশি। অনেক স্কুল কলেজের ছেলে মেয়েরা আসতো সেখানে। পীরগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি এ এইচ লিটন বলেন, পাঠাগারটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে বই পড়ার অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। বই পড়ার মত কোন পাঠাগারও নেই, পরিবেশও নেই এ উপজেলায়।

পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক বলেন, অনেক অনুরোধ করে পাঠাগারটি চালু করা হলেও কেন জানি বন্ধ হয়ে গেল। শহীদ বুদ্ধিজীবীর সন্তান ও সহকারি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ বলেন, আগের মত বই পড়ার দিন এখন আর নেই। এক সময় পাঠাগারটি জম জমাট ছিল। সেখান থেকে বই পড়ে জ্ঞান অর্জন করা হতো। পৌরসভা ও উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, শহরের পাবলিক ক্লাব চত্বরে ১৯৮৬ সালে উপজেলা পরিষদের তত্ববধানে এ পাঠাগার স্থাপন করা হয়। 

মো. পারভেজ হাসান নামে এক তরুণ সংবাদকর্মী জানান, এই পীরগঞ্জ  পৌর পাঠাগার নিয়ে বার বার সংবাদ প্রকাশ করেও কোনো লাভ হয়নি।  তৎকালীন রাজশাহী বিভাগীয় কমিশনার আবুল হাসনাত মোজাফ্ফর করিম পাঠাগারটির উদ্বোধন করেন।

১৯৮৯ সাল পর্যন্ত উপজেলা পরিষদের তত্বাবধানে চলে পাঠাগারটি। পৌরসভা স্থাপিত হলে পাঠাগারটি পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পৌরসভা কর্তৃপক্ষ আকতারুল ইসলাম নামে একজনকে সহকারি লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ দেন। ২০০৬ সালে তার মৃত্যুর পর বন্ধ হয়ে যায় পাঠাগারের দরজা। এখন পাঠাগারের দরজা-জানালা, আসবাব পত্র, আলমিরা ঘুনে ধরছে, নষ্ট হচ্ছে বই পুস্তক।

এর পর পাঠচক্র নামে একটি সংগঠন পৌর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে মাঝখানে পাঠাগারটি আবারো চালু করার ব্যবস্থা করেন। সংস্কার কাজও করা হয়। পৌরসভার কর্তৃপক্ষ একজন কর্মচারীকে প্রেষণে দায়িত্ব দেওয়া হয় ঐ পাঠাগারের তত্ববধায়নের জন্য। কিন্তু তা বেশি দিন টিকেনি। কর্মচারি সংকট অজুহাতে কয়েক মাসের মধ্যে তাকে পৌরসভা কর্তৃপক্ষ প্রত্যাহার করে পৌরসভায় নিযুক্ত করে। তালা ঝুলিয়ে দেওয়া হয় পাঠাগারের দরজায়। ফলে প্রায় অর্ধ যুগ ধরে বন্ধ রয়েছে জ্ঞান অর্জনের এ পাঠাগারটি। পৌর মেয়র কশিরুল আলম বলেন, পাঠাগারটি পরিচালনা করার মত কোন স্টাফ নেই। ডিজিটাল যুগে পাঠাগারে বসে বই পড়ার মত লোক খুবই কম আছে। দেখি আগামীতে চালু করার উদ্যোগ নেওয়া যায় কি না। 

জামান / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু