জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন তাদের কল্যাণে কাজ করতে হবে: কামাল আহমদ
জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছেন তাদের প্রত্যাশা পুরনে এবং সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে আমাদের কাজ করা প্রয়োজন। একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধশালী নিজপাট ইউনিয়ন বিনির্মানে সকল কেকে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন এগিয়ে আসতে হবে। তিনি নিজপাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সহ সকল সদস্যদের অভিনন্দন জানান। ১৬ মার্চ বুধবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আল- বশিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, সদ্য বিদায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, উপজেলা নির্বাচন অফিসার আবুল হাসনাত চৌধুরী,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমদ। উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ। পবিত্র কোরাআন তেলায়ত করেন হাফিজ রফিকুল ইসলাম রায়হান, গীতাপাঠ করেন উপজেলা নির্বাহী অফিসারের সিও মোহন দেবনাথ। শপথ বাক্য পাঠ করেন নিজপাট ইউনিয়নের সংরক্ষিত আসেনর সদস্য রেহেনা বেগম, খালিদা বেগম,কাজলী রানী বিশ্বাস, মনছুর আহমদ,ফখরুল ইসলাম, হুমায়ুন কবির খান, মাসুক আহমদ, মামুনুর রশিদ,সাইফুল ইসলাম, সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া ও শফিকুল হক। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied