শাহজাদপুরে প্রশিক্ষণের সময় অস্ত্রসহ গ্রেফতার-৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অস্ত্র চালনার প্রশিক্ষণ নেওয়ার সময় ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৬ মার্চ) শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান। আটককৃতরা হলো- উপজেলার উল্টাডাব গ্রামের মো. আনোয়ার হোসেন, মো. কবিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, ও জাহিদ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। জানা যায়, সোমবার দিবাগত (১৫ মার্চ ) রাত আড়াইটয় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মজিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পোজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের মো. আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়।
এসময় অস্ত্র চালনার প্রশিক্ষণ নেওয়ার সময় ৪ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র যেমন, ছোরা, রামদা, লোহার তৈরী ফালা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, হাতলযুক্ত স্টীলের ঢাল, প্লাস্টিকের ঢাল, কাঠের ঢাল, প্লাস্টিকের বুলেট প্রুফ জ্যাকেট, বাঁশের ও লাঠি প্রভৃতি। শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মজিদ বলেন, আটককৃত আসামীদের নামে শাহজাদপুর থানায় একাধিক মামলা রয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, উপজেলার উল্টাডাব গ্রামে দীর্ঘদিন যাবৎ জাকারিয়া রহম ও সবুজ পক্ষের মধ্যে বিরোধ চলিয়ে আসছিল। উভয় পক্ষের লোকজন পুনরায় মারামারি করার জন্য অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার সময় প্লাস্টিকের বুলেট প্রুফ জ্যাকেটসহ ১১৪ টি দেশীয় অস্ত্র উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃতদের শাহজাদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন