পাটগ্রামে ভূমি ও ঘরহীন পরিবারের নতুন ঠিকানা
আজ দ্বিতীয় দফায় সাড়ে ৫৩ হাজার ৩৪০ টি ভূমি ও গৃহহীন, ছিন্নমূল মানুষকে ঘর উপহার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পরিবারকে বিনামূল্যে ২ শতক জমিসহ সেমি পাকা ঘর প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন- গৃহহীন পরিবারসমূহের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। রবিবার (২০জুন) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে উপজেলার শহীদ আফজাল মিলনায়নে ৫৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া একটি সনদ ও জমির দলিল হস্তান্তর করা হয়।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে জমি ও গৃহ দেয়া হয়। এর মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়ও ৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হল। শহীদ আফজাল মিলনায়তনে অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন,পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু প্রমূখ।
এমএসএম / এমএসএম
বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও
নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক
জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা