বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক ব্যতিক্রম চিত্র প্রদর্শনী
বঙ্গবন্ধুর জন্মদিন ও মুজিবশতবর্ষ উপলক্ষে গাইবান্ধায় পক্ষকালব্যাপী পঞ্চাশে বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক ব্যতিক্রম চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পৌর মেয়র মতলুবর রহমানের উদ্দ্যোগে পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
নতুন প্রজন্মের সামনে জাতীর জনক ও তার দর্শন ছড়িয়ে দিতে এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুর আজন্ম সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার বিভিন্ন চিত্র স্থান পায়।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও পৌর মেয়র মতলুবর রহমান।
বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশকে জানা হবে জানিয়ে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনীকে তুলে ধরতে এ আয়োজন জানান আয়োজক পৌর মেয়র মতলুবর রহমান।
আগামী ৩১ শে মার্চ পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত থাকবে।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত
Link Copied