ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে গ্রামপুলিশের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ২:৩

জয়পুরহাটের আক্কেলপুরে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যদের জন্য ‘আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশের ভূমিকা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে ‍এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন  জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

বুধবার বেলা ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। প্রশিক্ষণ কোর্সটি ২৬ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৫টি ইউনিয়নের ৫০ জন গ্রামপুলিশ সদস্য অংশগ্রহণ করবেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে গ্রামপুলিশের ভূমিকা, দায়িত্বসহ বিভিন্ন দিক তুলে ধরে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপ-পরিচালক কানিজ ফাতেমাসহ বক্তারা বক্তব্য রাখেন। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান প্রমুখ।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ