ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ২:৫২

নওগাঁর পত্নীতলায়  নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি পালনের শুরুতেই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। এছাড়া পত্নীতলা সদর নজিপুর পৌরসভার সরদার পাড়া মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে  ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে হলরুমে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব¡ ও তাৎপর্য’- শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইন ও বিচার  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, , পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাত), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, মুক্তিযোদ্ধাগন ,শিক্ষার্থী ও সূধীজন প্রমূখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত