কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,মিলাদ মাহফিল, কেক কাটা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে কমলগঞ্জে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কমলগঞ্জ উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংঘটন। এর পর সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা সহকারী ভূমি সুমাইয়া আক্তার, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল প্রমূখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ফিতা কেটে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী'মেলার উদ্বোধন করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার