ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে নানা কর্মসূচীতে জাতির পিতার জন্মদিন উদযাপিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ৩:৫৮
 ফরিদপুরের মধুখালীতে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সাধারন  সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে রেলগেটস্থ দলীয়  কার্যালয় থেকে একটি র‍্যালী  শুরু হয়ে  বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শেষ হয়। র‍্যালী পরবর্তী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে কেক কেটে জন্মদিন পালন করেন। পরে রেলগেট আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল হক বকুসহ উপজেলা নেতৃবৃন্দ। 
 
বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুর‍্যালে উপজেলা পরিষদের এর আয়োজনে উপজেলা পরিষদ ও প্রশাসন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলির  পর উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,ফরিদপুর-১ আসনের সংসদ সদস্যের পক্ষ্যে,মধুখালী থান,আখচাষী মহিলা ডিগ্রী কলেজ,উপজেলা আনসার ও ভিডিপি,ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ,সাবরেজিষ্ট্রী অফিসসহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অধিদপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। 
 
 উপজেলা পরিষদ ও প্রশাসনের  বঙ্গবন্ধু  ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি পরবর্তী ম্যুরাল চত্বর থেকে র‍্যালী শুরু হয়ে  উপজেলা  সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে  উপজেলা  চত্বরে প্রবর্তন করে ।
 
র‍্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু’র  জীবনীর  উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
 আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম ক্রিক,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাব, বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভুইয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দিপংকর পালসহ প্রমুখ।
 
আলোচনা পরবর্তী  উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে কেক কাটা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিশুদের  কেক খাইয়ে  জাতির পিতার জন্ম দিন ও শিশু দিবসের শুভ সুচনা করেন। 
 
এ ছাড়া উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়। মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে  মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে  চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত