আলু চাষে বাড়তি খরচ,কম দামে বিক্রি- কৃষকদের হতাশা
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলুর বাম্পার ফলনেও কৃষকের মুখে নেই হাসি,শুধুই হতাশা। বাজারে এক কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ৯ টাকায়,অথচ উৎপাদন খরচ পড়ছে গড়ে ১৪ থেকে ১৭ টাকা।ফলে মৌসুমের শুরুতেই চাষিরা বড় ধরনের লোকসানের শঙ্কায় পড়েছে।
রামপুরা গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, গত বছর আলু চাষে প্রায় এক লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।এবারও যদি একই অবস্থা থাকে, তাহলে চাষাবাদ টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।শ্রমিক, সার ও কীটনাশক সব মিলিয়ে ১ কেজি আলু উৎপাদনে খরচ পড়ে ১৪ থেকে ১৭ টাকা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর পাঁচটি ইউনিয়নে ৪,৫৩০ হেক্টর জমিতে আলু চাষে উৎপাদন হয়েছিল ১ লাখ ৪২ হাজার ৯৫ মেট্রিক টন।কিন্তু উপজেলার তিনটি হিমাগারের মোট ধারণক্ষমতা মাত্র ১৬ হাজার মেট্রিক টন।
ফলে বিপুল পরিমাণ আলু সংরক্ষণের বাইরে থেকে যায়।অনেক কৃষক বাড়ির উঠান বা অস্থায়ী গুদামে আলু রাখেন,যার একটি বড় অংশ নষ্ট হয়ে যায়।এতে কম দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।
চলতি মৌসুমে আবাদ কমে ৩,৪৬৩ হেক্টরে নামলেও ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।তবে বাজারদর উৎপাদন ব্যয়ের নিচে থাকায় সেই ফলনই এখন কৃষকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
আলমপুর ইউনিয়নের পীরপাড়া গ্রামের মিলন মিয়া বলেন, এভাবে লোকসান খেতে খেতে চলতে থাকলে আলুর আবাদ ছেড়ে দিতে হবে। এত কষ্ট করে চাষ করেও যদি ন্যায্য দাম না পাই, আমরা বাঁচব কীভাবে?
কুর্শা কাজীপাড়া গ্রামের চাষি এমদাদুল ইসলামও অভিযোগ করেন,বারবার লোকসান হলে আলুর আবাদ বাদ দিতে হবে।এত কষ্ট করেও যদি দাম না পাই, কৃষক বাঁচবে কেমন করে?
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন,উৎপাদন ভালো হলেও বাজারের দাম ও সংরক্ষণ সমস্যার কারণে চাষিরা বড় ধরনের লোকসানে পড়ছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।হিমাগারের ধারণক্ষমতা বাড়ানো হলে আলু সংরক্ষণ অনেক সহজ হবে।পাশাপাশি যদি এলাকায় আলু চিপ বা আলুজাত তৈরি খাদ্যের কারখানা গড়ে ওঠে, চাষিরা তাদের ফসলের সঠিক মূল্য পাবেন এবং ক্ষতি কমবে।এজন্য এলাকার শিল্পপতিদের এগিয়ে আসা জরুরি।
অপরদিকে,উপজেলার আলুচাষিরা দাবি করছেন,ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, সরাসরি সরকারি ক্রয় এবং হিমাগারের ধারণক্ষমতা বৃদ্ধি জরুরি।তা না হলে প্রতিবছরই একই সংকটের পুনরাবৃত্তি হবে।
এমএসএম / এমএসএম
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু
শিবচরের পাঁচ্চর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিউটি শাখাওয়াতের প্রার্থিতা ঘোষণা
Link Copied