সিলেটের জৈন্তাপুরে বঙ্গবন্ধুর ১শ দুই তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জৈন্তাপুর পুষ্পস্তবক অর্পণ, র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত৷ ১৭ মার্চ বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পুস্পস্তবক অর্পণ করা হয়৷ পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনী দেবী, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর প্রেসক্লাব, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান৷ পরে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বিশাল র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়৷ সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্রী যাদব বিশ্বাস, আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নিজপাট ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, আ.লীগ নেতা শাহেদ আহমদ, হানিফ মোহাম্মদ, সিরাজুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, মোঃ জাকারিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউপি আ.লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ হানিফ, সহ-সভাপতি সেলিম আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, রেজওয়ান করিম সাব্বির, শাহজাহান কবির খান সহ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা