নরওয়েতে ন্যাটোর মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীরা নিখোঁজ
নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে মার্কিন সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান। এ ঘটনায় আরোহীদের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। গতকাল শুক্রবার নরওয়ের উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী বাহিনী জয়েন্ট রেসকিউ কো অর্ডিশন সেন্টার (জেআরসিসিসি) ও নরওয়ে পুলিশ।
বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির নাম এমভি ২২বি অসপ্রে। ধসে পড়ার আগে ‘কোল্ড রেসপন্স’ নামে ন্যাটোর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিন শাখার নামে নিবন্ধিত এই উড়োজাহাজটি। ওই সময় চার জন আরোহী ছিলেন বিমানটিতে।
বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত পাঠিয়েছিল এমভি ২২ বি অসপ্রে। সেই সংকেত অনুসরণ করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার ও নরওয়েজীয় সেনাবাহিনীর একটি ওরিয়ন বিমান উত্তরাঞ্চলীয় উপকূলে মার্কিন উড়োজাহাজটির সন্ধান শুরু করে।
নরওয়ের আইনশৃঙ্খলা বাহিনী নর্ডল্যান্ড পুলিশের চিফ অব স্টাফ বেন্ট এইলার্টসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল বিমানটিতে ৪ জন আরোহী রয়েছেন। ইতোমধ্যে আমরা সেটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছি, কিন্তু আরোহীদের কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনাস্থলে নামতে পারে নি উল্লেখ করে রয়টার্সকে এইলার্টসেন বলেন, ‘অন্ধকার, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনীর বিমান নামতে পারেনি।’
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ